Posts

Showing posts from May, 2026

পশ্চিমা বিশ্ব কেন ইসলামকে ভয় পায় তার ৫টি কারণ

Image
এক নাম্বার : অর্থনৈতিক ব্যবস্থা। ইসলাম পশ্চিমা পুঁজিবাদের ভিত্তিকেই   চ্যালেঞ্জ করে।কোনো সুদ নেই ,কোনো শোষণ নেই।ঋণের ফাঁদে মানুষকে আটকে রাখার কোনো সুযোগ নেই। ইসলাম বলে সম্পদ শুধু কিছু মানুষের হাতে জমে থাকবে না।এটা সমাজে ঘুরবে,সবার উপকারে আসবে।ন্যায়,দান,সীমাবদ্ধতা।এই ব্যবস্থা সেইসব শিল্পের জন্য হুমকি। যখন পুরো অর্থনীতি দাঁড়িয়ে থাকে মানুষকে ঋণের বোঝায় আটকে রাখার উপর।তখন এমন এক দীন যা মানুষকে মুক্তি দেয় তা তাদের জন্য অস্বস্তিকর।

আল-মুত্তাকি লিল্লাহ (৯৪০–৯৪৪ খ্রি.): এক অসহায় খলিফার উপাখ্যান

Image
খলিফা আর - রাজির মৃত্যুর পর আব্বাসীয় খিলাফত এমন এক পর্যায়ে পৌঁছায় , যেখানে খলিফা পদটি কেবল একটি নামমাত্র উপাধিতে পরিণত হয়। ক্ষমতার আসল চাবিকাঠি চলে যায় আমীরুল উমারা বা প্রধান সেনাপতিদের হাতে। আর - রাজির পর খলিফা হন তাঁর ভাই আল - মুত্তাকি লিল্লাহ । খলিফা আর - রাজি যখন মারা যান , তখন প্রভাবশালী ' আমীরুল উমারা ছিলেন বজকম   নামক এক তুর্কি সেনাপতি। তিনি আর - রাজির ভাই আল - মুত্তাকি - কে সিংহাসনে বসান। আল - মুত্তাকি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ভালো মানুষ। তিনি রোজা রাখতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন। কিন্তু রাষ্ট্র চালানোর মতো সামরিক শক্তি বা চাতুর্য তাঁর ছিল না। তিনি জানতেন যে তাঁর জীবন ও সিংহাসন পুরোপুরি সেনাপতিদের মর্জির ওপর টিকে আছে।

ক্ষমতার শেষ প্রদীপ: আর-রাজি বিল্লাহ: (৯৩৪–৯৪০ খ্রি.)

Image
  খলিফা আল - কাহিরকে অন্ধ করে ক্ষমতাচ্যুত করার পর , তুর্কিরা আল - মুক্তাদিরের পুত্র আর - রাজি বিল্লাহ - কে খিলাফতের বিংশতম খলিফা হিসেবে সিংহাসনে বসায়। ঐতিহাসিকরা তাঁকে আব্বাসীয়দের শেষ প্রকৃত খলিফা বলে মনে করেন , কারণ তাঁর পর থেকে খলিফার শাসন করার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না।

আল-কাহির বিল্লাহ: (৯৩২–৯৩৪ খ্রি.) আব্বাসীয় খিলাফতের এক বিষাদময় ও রক্তক্ষয়ী অধ্যায়

Image
  খলিফা আল - মুক্তাদিরের সেই করুণ মৃত্যুর পর তাঁর ভাই আল - কাহির বিল্লাহ ( ৯৩২ – ৯৩৪ খ্রি .) আব্বাসীয় খিলাফতের ঊনবিংশতম খলিফা হিসেবে ক্ষমতায় বসেন। তিনি ছিলেন একাধারে অত্যন্ত নিষ্ঠুর , সাহসী এবং খামখেয়ালি একজন শাসক। খলিফা আল - মুক্তাদিরকে হত্যার পর সেনাপতি মুনিস আল - মুজাফফর এবং অন্য তুর্কি কর্মকর্তারা আল - মুক্তাদিরের ভাই জাফরকে বেছে নেন ,

আল-মুক্তাদির বিল্লাহ: (৯০৮–৯৩২ খ্রি.) এক নাবালক খলিফার করুন ইতিহাস

Image
  আল - মুক্তাদিরের শাসনকাল আব্বাসীয় ইতিহাসের এক ট্র্যাজিক অধ্যায়। তিনি দীর্ঘ ২৫ বছর ক্ষমতায় থাকলেও , এটি ছিল মূলত নারী ও আমলাদের শাসন এবং সাম্রাজ্যের পতনের চূড়ান্ত সূচনা। আল - মুক্তাদির যখন সিংহাসনে বসেন , তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর । আব্বাসীয় ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নাবালক খলিফা। দরবারের আমলারা জেনেশুনেই এক শিশুকে খলিফা বানিয়েছিলেন যাতে তারা পর্দার আড়াল থেকে দেশ শাসন করতে পারে।