একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।



রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন। তারপর নৌকার ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান।

পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে - রং মিস্ত্রী বলেন- আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন। তবে, এই বাড়তি এতোগুলো টাকা আবার কেন দিচ্ছেন?

নৌকার মালিক বললেন - বাড়তি না, খুব কমই দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন - এর আসল মূল্য দেয়া আমার পক্ষে সম্ভব না।

মিস্ত্রী বললো - কিছুই বুঝতে পারছিনা। আমি কি এমন উপকার করলাম? কাজের মাঝে আমি এতো বেশি ব্যস্ত ছিলাম- নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।

মিস্ত্রী বললো - সেটাতো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতোগুলো টাকা?

নৌকোর মালিক তখন বললেন - এ সামান্য ফুটো নয়। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি - ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি- ওরাও জানেনা নৌকার নীচে ছোট একটা ফুটো আছে।

বুঝতেই পারছেন। আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা। সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছেনা। আমার অস্থিরতা বাড়ছেই। আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি - এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি। দেখি- আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি - ছেলেরা নৌকা নিয়ে ফিরছে।

ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছেনা, আজ কি এমন হয়েছে! এরপর নৌকা চেক করে দেখি - আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন - তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেতো। আপনার উসিলায় আল্লাহ ওদের বাঁচিয়েছেন।

👉 শিক্ষনীয় বিষয়ঃ জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রী আছে। যারা নিজেও হয়তো জানেনা- নীরবে নিভৃতে নৌকার ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায়।

আহ্বান! যতক্ষণ এই আহ্বান আছে - ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে।।

(সংগৃহীত)

Comments

Popular posts from this blog

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) শাহাদাতের পর আরবের পরবর্তী ১১৮ বছরের রাজনীতি

আবু বকর (রা.) ইসলামের প্রথম খলিফা: (৬৩২-৬৩৪ খ্রি.)

"আরব্য রজনীর রূপকথার রাজা" খলিফা হারুন-অর-রশিদ (৭৮৬-৮০৯ খ্রিস্টাব্দ) ও ক্ষমতার জন্য গৃহযুদ্ধ (৮০৯-৮১৩ খ্রিস্টাব্দ)